বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে মানববন্ধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় আহ্বানে চারদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, রাজবাড়ী জেলা শাখা।

২২ মে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিটে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ মাহফুজুর রহমান, সহসভাপতি অরুন কান্ত কর্মকার, প্রধান উপদেষ্টা মো. আতাউল মকিম আজাদ, সাবেক সভাপতি নুরুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ এবং সকল ঔষধের মূল্য সরকার কতৃক নির্ধারণ করার দাবি জানান।

তারা জানান, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঔষধ কোম্পানির সব ধরনের ঔষধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হবেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park