বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

প্রতারণা পূর্বক নগদ ০৩ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় টাকা উদ্ধার সহ ০৩ প্রতারক আটক।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার বোরহান উদ্দিনের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহমুদুল হাসান নাজিম এর দোকানে গিয়ে ইলেকট্রনিক্স পণ্যের পাইকার সেজে তার সাথে পরিচিত হন অভিযুক্ত প্রতারক আরব আলি মোল্লা। সে সস্তায় খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন মর্মে মাহমুদুল হাসান নাজিমকে জানান।

এরই ধারাবাহিকতা ২২-০৫-২০২৫ খ্রিস্টাব্দ ইলেকট্রনিক পণ্য ক্রয়ের জন্য নাজিম বরিশাল এসে অভিযুক্ত প্রতারক আরব আলির সাথে যোগাযোগ করেন। আরোব আলি বরিশাল লঞ্চঘাট এলাকায় এসে ইলেকট্রনিক্স পণ্য পাইকারি রেটের চেয়ে সস্তায় বিক্রয়ের কথা বলে নাজিম এর কাছ থেকে প্রতারণা করে নগদ ০৩ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক দিক-নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তার নিরলস শ্রম, পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন রুপাতলী এলাকা থেকে ২২ মে দিবাগত রাত ০২ টায় অর্থাৎ ২৩-৫-২৫ খ্রিষ্টাব্দ অভিযুক্ত ১। আরব আলি মোল্লা (৫৫) পিতা- মৃত ইয়াকুব মোল্লা, মাতা- মৃত রুপজান বেগম, সাং- বড় ভাটরা, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জ, ২। মো: মতিন শেখ (২৫), পিতা- আলেম শেখ, মাতা- মনি বেগম, সাং- বড় ভাটরা, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জ, ৩। মো: এমদাদ শেখ (৪০) পিতা- মো: খবির শেখ, মাতা- লিলি বেগম, সাং- কোঠুরাকান্দি, থানা-মুকসুদপর, জেলা- গোপালগঞ্জদের গ্রেপ্তারপূর্বক তাদের হেফাজত হতে আত্মসাৎকৃত নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park