সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী কোর্ট প্রাঙ্গণ হতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ ৩জন গ্রেপ্তার।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা আদালত প্রাঙ্গণ হতে চুরি হওয়া ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ও গোয়েন্দা শাখার ডিবি। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

(২৩ মে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুরের চরসালিপুর গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা সহ আসামিদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ রানা ২৪, মালেক শেখের ছেলে ইসমাইল ওরফে সুজন ২৫, ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরসালিপুর গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল ৩০ কে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশের প্রেস রিলিজে বলা হয় , গত ১৯ মে সকাল ৯টা ৩০মিনিটের দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের অফিস সহায়ক সজিব আদালতের রিশিপশনের পাশে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে অফিসে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফিরে এসে দেখেন, তাহার মোটরসাইকেলটি বর্ণিত স্থানে নেই।

পরে আদালত এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেন , একজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত গতিতে মোটরসাইকেলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শরীফ আল রাজীব জানান, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের দিকনির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালায়। তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে ফরিদপুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park