সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন।

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারীঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে নীলফামারীর জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ইং এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে গতকাল ২৫শে মে রবিবার সকালে পৌর ভূমি অফিস কার্যালয়ে এ উপলক্ষে ভূমি মেলা জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি এ.বি.এম সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর প্রমুখ। উক্ত ভূমি মেলা জনসচেতনতা মুলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ভূমি মেলা উদ্বোধন শেষে ভিডিপ প্রজেক্টের মাধ্যমে ভূমি সেবা, নামজারি, মিউটেশন, জমি ক্রয় বিক্রয়, দান ও হেবা দলিলসহ জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে অবহিত করা হয়। ভূমি মেলা উদ্বোধনের দিন থেকে আগামী ২৭শে মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি এ.বি এম সারোয়ার রাব্বী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park