সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভুমি সেবায় সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু।

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি

“নিয়মিত ভূমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

মেলার উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উলিপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। মেলায় আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রম, এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা ও সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “ভূমি সেবা এখন ডিজিটাল হয়েছে। জনগণ ঘরে বসেই নামজারি, পর্চা, খতিয়ানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। আমরা চাই, উলিপুর উপজেলাকে একটি ‘স্মার্ট উলিপুর’ হিসেবে গড়ে তুলতে, যেখানে প্রতিটি সেবা হবে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। ঘুষমুক্ত প্রশাসন গড়ে তুলতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন কার্যক্রমের সুফল এখন তৃণমূল পর্যন্ত পৌঁছেছে। ভূমি কর অনলাইনে প্রদান, মোবাইল অ্যাপসের মাধ্যমে তথ্য পাওয়া এবং তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে জনগণের আস্থা বাড়ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা। আলোচনায় অংশ নেন:মাসুদ রানা, উপসহকারী কমিশনার (ভূমি), তবকপুর,হুমায়ূন আহমেদ, ভূমি কর্মকর্তা, গুনাইগাছ,মেরিনা, ভূমি কর্মকর্তা, দুর্গাপুর,
আয়ুব আলী, ভূমি কর্মকর্তা, ধামশ্রেণী,আব্জাল হোসেন, ভূমি কর্মকর্তা,রুহুল আমিন, ভূমি কর্মকর্তা, বজরা,আসাদুজ্জামান, পৌর ভূমি কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল সেবার যথাযথ ব্যবহারই সাধারণ মানুষের জমির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ভূমি মেলার মাধ্যমে নাগরিকদের মধ্যে এই সেবা সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park