সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখা (ডিবি)।

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখা (ডিবি) কেরানীগঞ্জ কর্তৃক লুন্ঠিত মালামাল সহ ৪ জনকে গ্রেফতার করেছে।

আন্তর্জাতিক ওয়ার্ল্ড লাইফের ফটোগ্রাফার মোঃ এমরান হোসেন হৃদয় (৩০) (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (ছাত্র) তার সহকর্মী মির্জা মোহাম্মদ মুন কে নিয়ে ২৩/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় বাংলাদেশ বন বিভাগের সহায়তায় দক্ষিণ কেরানীগন্জ থানাধীন ঝিলমিল প্রজেক্ট এর ভিতরে একটি সাপ অবমুক্ত করে।
এবং কাজ শেষ করে ফেরার পথে সকাল অনুমানিক ১১.৩০ ঘটিকার সময় ঝিলমিল প্রজেক্টের ভিতরে ছিনতাই এর কবলে পরে।
এ সময় ছিনতাই কারীরা তাদের সাথে থাকা দুইটি ক্যামেরা ও দুইটি মোবাইল ফোন সহ মানিব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা রজু করা হয় যাহার নং,৪৩,তাং ২৪/০৫/২০২৫ ইং ধারা ৩৯৪ পেনাল কোড। উক্ত মামলার প্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন), ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সাহসী ও চৌকস অফিসার সৈয়দ ইমামুজ্জামান ও মোঃ টিটুল হোসাইন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি ডিবি একটি অভিযান ০পরিচালনা করেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং ৪৩(৫)২৫ এর লুন্ঠিত মামলা উদ্ধার ও আসামী গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা করে ২৪/০৫/২০২৪ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা উত্তর পাড়া এলাকা হতে আসামি (১) মোঃ রাজু @ লাল চাঁন(৩০), পিতা- মৃত দবির খান, মাতা- সাজেদা বেগম, সাং- নোয়াদা, থানা+ জেলা- মুন্সিগঞ্জ, এপি- খেজুরবাগ ৬নং ওয়ার্ড, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, (২) মোঃ আরফান(২৯), পিতা- মোঃ আনোয়ার, সাং- শুভ্যাঢা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, (৩) মোঃ বাবু (২৩), পিতা- মোঃ আফসার খা, মাতা- সেতারা বেগম, সাং- চুনকুটিয়া মধ্যপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা, (৪) মোঃ রাজীব বেপারী(২৪), পিতা- নুর ইসলাম, মাতা- নাজমা বেগম, সাং- সৈয়দপুর, থানা+জেলা- মাদারীপুর, এপি- টিপু মিয়ার ভাড়াটিয়া, খালপাড়, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে বাদীর লুন্ঠিত হওয়া ক) ০২টি Canon7D ও Canon 6D DSLR ক্যামেরা, খ) ০১টি iPhone-x গ) ০১টি SONY Experia-5iii স্মার্টফোন, ঘ)ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাইনিজ কুড়াল ও ০৫টি চাকু উদ্ধার করা হয়। বর্ণিত আসামীদের কে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী মোঃ রাজু @ লালচান (৩০) এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগন্জ থানায় ১ টি ছিনতাই মানলা এবং আসামী মোঃ আরফান এর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগন্জ থানায় একটি হত্যা মামলা সহ মোট ০৩ টি মামলা রয়েছে।
আসামীদের কে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park