সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় ভিজিএফ এর কার্ড বরাদ্দ নিয়ে চেয়ারম্যান মেম্বার হাতাহাতি।

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী
জলঢাকা প্রতিনিধি :-

নীলফামারীর জলঢাকায় বিএনপি সমর্থিত ইউপি সদস্য হওয়ায় ভিজিএফ এর বরাদ্দকৃত কার্ডের স্লিপ থেকে বঞ্চিত হয়েছেন তিন ইউপি সদস্য।

চাল বিতরন কালে বঞ্চিত মেম্বাররা প্রতিবাদ জানালে চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল ২৬শে মে সোমবার বিকাল আড়াইটায় উপজেলা শৌলমারী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তড়িঘড়ি করে চাল বিতরণ কার্যক্রম শেষ করে পরিষদ ত্যাগ করেন চেয়ারম্যান নুরুজ্জামান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শোনা যাচ্ছে তিনজন মেম্বারকে নাকি স্লিপ বরাদ্দ দেয়নি এ জন্য মেম্বার ও চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বঞ্চিত ইউপি সদস্যদের সমর্থকদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠে পরিষদ চত্বর। মেম্বার চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শৌলমারী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রশিদুল ইসলাম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নুরুজ্জামান নিজ ক্ষমতা বলয়ে একক অধিপত্য বিস্তার করে পরিষদ পরিচালনা করছেন। বিশেষ করে আমরা তিনজন, ৫নং ওয়ার্ডের মেম্বার রেজাউল ইসলাম, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী ফেমাস ও আমি রশিদুল ইসলাম বিএনপি সমর্থিত হওয়ায় আমাদের এড়িয়ে চলেন চেয়ারম্যান নুরুজ্জামান। এমনকি আমাদেরকে পরিষদ কর্তৃক মিটিং ও সভা বিষয়ে অবগত করেন না। রশিদুল ইসলাম মেম্বার আরো বলেন, আমি বিগত ২৫ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পদায়নে থেকে বর্তমানে শৌলমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছি। শুধু বিএনপি করার অপরাধে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হয়েও ইউনিয়ন পরিষদের কর্মকান্ড ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন চেয়ারম্যান। সব ইউপি সদস্যকে তাদের নির্ধারিত স্লিপ বরাদ্দ দিয়েছে। কিন্তূ আমাদের তিনজনকে দেয় নাই। ইউপি সদস্য রেজাউল বলেন, আমরা কেন বঞ্চিত পরিষদ কার্যক্রম থেকে তা প্রশাসনের নিকট জানতে চাই। শৌলমারী ইউনিয়ন পরিষদ সচিব সূত্রে জানা যায়, ইউনিয়নটিতে ভিজিএফ’র আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৩হাজার ৭শত ৭৩জন। এর মধ্যে ইউপি সদস্যদের মাঝে ১শত ৭০টি স্লিপ বরাদ্দ দেয় চেয়ারম্যান। অবশিষ্ট চেয়ারম্যান নিজেই বিতরন করেন। এ ব্যাপারে রশিদুল ইসলাম মেম্বার জানান, বিএনপি দল করায় চেয়ারম্যান কর্তৃক যে বৈষম্য স্বীকার হয়েছি। সে বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ও উপজেলা প্রশাসনের নিকট অবগত করেছি। আইন এবং দলিয় ভাবে উভয়েই মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম যুগের আলোকে জানান, বিষয়টি আমার ইউনিয়ন সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম মেম্বার অবগত করেছেন। বিএনপি সমর্থন করায় পরিষদ কার্যক্রম থেকে বৈষম্য করেছে চেয়ারম্যান বিষয়টি দুঃখজনক। এ ঘটনা নিয়ে আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলবো। এছাড়া চেয়ারম্যান বরাবরই বিএনপি বিদ্বেষীত মনোভাব প্রতীয়মান। বিষয়টি বিচক্ষণতার সহিত দেখা হবে। এ বিষয়ে শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park