বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

জেলা প্রশাসনের সাথে আরা সংস্থার প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

রবিবার বেলা ১১টায় ম্যানগ্রভ সভাঘরে জেলা প্রশাসনের সাথে এ্যাকশন ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (আরা) সংস্থা‌র Response Engagement and Networking for Excluded Women (RENEW) প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, আরা প্রকল্পের পৌর কমিটির সভাপতি ফরিদা আক্তার বিউটি, ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রিমি ও ফাতেমা। উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম শামীম, জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষণ সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, পৌর ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আরা প্রকল্প সমন্বয়ক ও অন্যান্য কর্মী। আরা সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড সহযোগিতায় চলমান প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, উপকারভোগী, কৌশল, চ্যালেঞ্জ ও অর্জনের উপর উপস্থাপন করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park