সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পার্বতীপুরে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

পার্বতীপুরে ফের ট্রাকসেলের মাধ্যমে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে আজ ২৪ মে পার্বতীপুর উপজেলার পৌর সভার ১০ টি পয়েন্টে (টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল ক্যালেন্ডার মাধ্যমে পার্বতীপুর পৌরসভার ১০ টি পয়েন্টে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। পয়েন্টে গুলো- আদর্শ ডিগ্রী কলেজ, স্টেডিয়াম মাঠ, জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ ময়দান, জামতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাবাসর স্কুল এন্ড কলেজ, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ফুলকুুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হলদিবাড়ি স্কুল ও আব্দুস শাফী মেমোরিয়াল স্কুল মাঠ।এবারে
টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারছেন।  এ দফায় প্রতিটি পয়েন্টে ৪০০ জনকে টিসিবির পণ্য দেয়া হয়। অর্থাৎ ১০ টি পয়েন্টে চার হাজার জনের মাঝে এই পণ্যগুলো বিতরণ করা হয়। একজন গ্রাহক সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল (লিটার প্রতি ১৩৫ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৮০ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮৫ টাকা) ৫১৫ টাকায় কিনতে পারছেন। এবারই প্রথম প্রতি লিটার সয়াবিন তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনিতে ১৫ টাকা করে মূল্য বৃদ্ধি করেছে সরকার।  উল্লেখ্য পার্বতীপুরে স্মার্ট কার্ড জটিলতার কারণে প্রায় ৫ মাস ধরে টিসিবি পণ্য পায়নি পার্বতীপুরের প্রায় ৪০ হাজার কার্ডধারী পরিবার। এতদিন টিসিবি পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েকার্ডধারীগণ। ট্রাকসেলের মাধ্যমে স্বল্প পরিসরে হলেও পণ্য পেয়ে খুশি তারা। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, স্মার্ট কার্ডের অভাবে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে ৪০ হাজার কার্ডের মধ্যে ২৫ হাজার স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। তবে যতদিন সবগুলো স্মার্ট কার্ড প্রস্তুত করা সম্ভব হবে না, ততদিন এই ট্রাকসেলের মাধ্যমেই পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park