
বাবলু শেখ রাজবাড়ীঃ
সোমবার দুপুরে রাজবাড়ী বাজারের আক্কাস আলী মিয়া সুপার মার্কেটের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মার্কেট মালিক ও কমিটির প্রধান উপদেষ্টা মরহুম আক্কাস আলী মিয়ার মেঝপুত্র মোঃ মোফাজ্জেল হোসেন মিয়া নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন।
পরিচিতি সভা শুরুর প্রারম্ভে মরহুম আক্কাস আলী মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মাসুদ মোল্লা ফরিদ, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুর রব। নতুন কমিটিতে মোঃ মাসুদ মোল্লা ফরিদ কে সভাপতি, মোঃ সাইদুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও শাহেদ আলী কে ক্যাশিয়ার করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।