মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত।

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ী জেলার পাংশা পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে রবিবার (২৫মে) মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কবি ও প্রাবন্ধিক কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন মূল প্রবন্ধ পাঠ করেন।
পাংশা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল জলিল, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি মোঃ আব্দুল মান্নাফ মুন্নু (বাংলাভাষী), মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ ইজাজুল হক, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, মুক্ত কলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, খোকসা আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম. কায়কোবাদ ও পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কবি মোল্লা মাজেদ, কবি মোঃ এবাদত আলী সেখ, কবি মোহাম্মদ ফিরোজ হায়দার, আনোয়ারুল ইসলাম আনোয়ার, স্বপন কুমার ভট্টাচার্য, সেলিম মাহমুদ, দেবাশীষ কুন্ডু, বিকর্ণ কুমার মন্ডল, সন্ধ্যা রানী কুন্ডু ও মোঃ আবু বক্কার সিদ্দিক কবিতা আবৃত্তি করেন। সংগীত পরিবেশ করেন মোঃ কোরবান আলী বিশ্বাস। গজল পরিবেশন করেন সরদার আবু জালাল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর আব্দুল বাতেন।
ড. কাজী মোতাহার হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কাশেদ আলী, পাংশা পলিটেকনিট ইনস্টিটিউটের ইংরেজী বিভাগের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম রুবেল, উত্তম মিত্র, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইন্তাজ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ ইয়াছিন শেখ, মুহাম্মদ আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(ক্যাপশন ঃ পাংশায় রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক কাজী ফরিদ আহম্মদ তপন বক্তব্য রাখেন)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park