বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

এসএসসি পরীক্ষা শেষে খালার বাড়িতে এসে লাশ হলেন রিদম।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষা শেষে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত রিদম বাবু রংপুরের কোতোয়ালি সদরের ভোগিপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমেরতল এলাকায় এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানায়, রিদম এসএসসি পরীক্ষা শেষে উলিপুরের কদমেরতল এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে তার খালাতো বোনসহ বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামেন। এসময় পানিতে ডুবে যায় রিদম। পরে তার খালাতো বোনের চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে গরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরের পানি ডুবে এক কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park