সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে মিথ্যা অপবাদে ভ্যান চালক হত্যার ঘটনায় আদালতে আরেকটি মামলা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুরে শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক ভ্যান চালককে বাড়ী থেকে ধরে নিয়ে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করে। রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) রাজবাড়ী সদর আমলী আদালতে ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন নিহত রুপলের মা রাবেয়া বেগম।

মামলার আসামীরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ শামসুদ্দিন বিশ্বাস ওরফে শাম (৫৭), রুকমান বিশ্বাসের ছেলে মোঃ জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত তমিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ মোক্তার বিশ্বাস (৪৫), মৃত কাশেম বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ওরফে কচি (৪৫), মোঃ শামসুদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ রাফিজুল বিশ্বাস (২৫), রিপন বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাস (১৯), বাচ্চু বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২২), ফরিদের ছেলে রাসেল মোল্যা (২২), মৃত তমিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মকিম বিশ্বাস (৫৪), মোক্তার বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস (২৭), মোঃ শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা বেগম (৪০), রাকিবুলের স্ত্রী তন্দ্রা বেগম (২২) সহ অজ্ঞাতনামা ৭-৮জন।

মামলার অভিযোগে প্রকাশ, গত ১৬ মে রাতে গ্রাম্য শালিশ হওয়ার কথা ছিল। গত ১৬ মে বিকাল ৫ টার সময়, শাহিন শেখ ওরফে রুপলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে ধরে নিয়ে শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ীর ভিতর নিয়ে যায়। তার বাড়ীর আঙ্গিনায় মিথ্যা চুরি ও গৃহবধুর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে মারধর করে। তার শরীরে ঢিল মেশিন দিয়ে ছিদ্র করে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে মারধর করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফেলে রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার (১৭ মে) রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের নসের উদ্দিন মোল্লার ছেলে রুপলের মামা মোঃ কালাম মোল্লা (৫৪) বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করাসহ ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ গত ১৭ মে রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের রুকমান বিশ্বাসের ছেলে মোঃ জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত ফেলু বিশ্বাসের ছেলে মোঃ মৈজদ্দি বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫), খালেক মোল্লার ছেলে মোঃ মুন্নু মোল্লা (৫০) কে গ্রেপ্তার করে। পরে গত ২১ মে রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের রিপন বিশ্বাস ওরফে কচি বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে, রুপলের মামা মোঃ কালাম মোল্লার দায়েরকৃত মামলা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়।তিনি মামলাটি করেননি বলেও সাংবাদিকদের কাছে প্রকাশ করেন।

গত ১৮ মে বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রাজাপুরে গ্রামবাসীর আয়োজনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিরিহদের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা প্রধান অপরাধী রাফিজুলের বাড়ীর সামনে গেলে, এসময় ওই বাড়ীতে সাদা পোশাকে থাকা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেনের সাথে কথাকাটাকটি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা তার উপরে হামলা করে। হামলার ঘটনায় ওই দিনই মোঃ মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির, মোঃ মোসলেম মোল্লা এবং গত ২০ মে প্রধান আসামী বছির কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park