সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি অফিসের উদ্যেগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে ধারন করে টাঙ্গাইলের কালিহাতীতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)- এর আওতায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল আলম।

কংগ্রেসে পুষ্টি, টেকসই কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় কৃষক প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park