বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার।

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে গত ২৯ মে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য , দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এসময় অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং পরে তাকে সরকারি অফিসে এমন মালামাল রাখার কোন নির্দিষ্ট কারণ দেখাতে পারে নাই। জব্দ করা মালামাল হলো চোলাই মদ ৪০’৫ লিটার , বিদেশি মদ ১ লিটার + ২ বোতল, দেশীয় অস্ত্র ১৪ টি, বিদেশি মদের খালি বোতল ২৬টি,১৫৫ টি ফেনসিডিলের খালি বোতল, ফেনসিডিল ৮ বোতল ,টাপেন্ডাডল ট্যাবলেট ১২ পাতা,১৮ পুড়িয়া হেরোইন , ইয়াবা ৮৫ প্যাকেট ( ৩০০ + ৫০) প্যাথেডিন ৮ এ্যমম্পুল ,ব্রুপেন ৯৩ টি , গাঁজা ২৫০ গ্ৰাম, আলোয়া পাতা ২৫০ গ্ৰাম, কালো তরল ৫০০ মি লি, সিরিঞ্জ ৫টি, মোবাইল ১০ টি, নগদ অর্থ ২০০০টাকা। এব্যাপারে মাদকদ্রব্য অফিসের পরিদর্শক ফরহাদ আকন্দকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান জব্দকৃত কিছু মাদক মামলার এজাহার ভুক্ত তবে তিনি সে গুলোর কোন নির্দিষ্ট কাগজ দেখাতে পারে নাই। তার নামে অভিযোগ ছিল, মানুষ কে ফাঁসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন । জেলার সাধারণ মানুষের অভিযোগ এই অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভিতরের চিত্র ফুটে উঠেছে।ওএসডি এবং স্ট্যান্ড রিলিজ করা হয়েছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ আকন্দকে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park