সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লামার বৈরী আবহাওয়ার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ঈদের আগে খুলে দেওয়ার অনুরোধ ব্যবসায়ীদের

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে প্রায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (০১ জুন) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

তিনি বলেন, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কা রোধে মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৬০ টি রিসোর্ট পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। 

বান্দরবান আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানে অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোববার বিকাল ৩টা পর্যন্ত বান্দরবানে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পর্যটন স্পট, রিসোর্ট ও কটেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণাকে স্বাগত জানিয়েছে লামা পর্যটন মালিক সমিতি। বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে দ্রুত এই সিদ্ধান্ত পত্যাহারের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট সাদেকুল মাওলা বলেন, আমরা আশা করবো বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে দ্রুত এই সিদ্ধান্ত পত্যাহার করে নিবে স্থানীয় প্রশাসন। ঈদকে কেন্দ্র করে লামার পর্যটন শিল্পে যেন কোন নেতিবাচক প্রভাব না পরে তাই সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park