
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
সূত্রঃ-বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-৩২ তারিখ-১২ এপ্রিল, ২০২৫,ধারা-১৪৩/৩৪১/৩৬৪/৩২৩/৩৭৯/৩৮৫/৩৮৭/৪৬৮/৫০৬/৩৪ পেনাল কোড
মামলার বাদী (ভিকটিম নিজে),মোঃ মিজানুর রহমান (৩৩) পিতা আব্দুর রাজ্জাক, মাতা মোমেনা বেগম সাং সাবরুল বাগিনা পাড়া ইউনিয়ন মাঝিরা থানা শাজাহানপুর জেলা বগুড়া
বিবাদী ০১। মোঃ মিজান (৩০), পিতা মোহাম্মদ আব্দুল মজিদ, ০২। মোঃ ইব্রাহিম (২৮),পিতা মোঃ আবু সাঈদ, উভয় সং সাবরুল উত্তরপাড়া, ইউনিয়ন আশেক পুর ,০৩। মোঃ সাকিব (২৬), পিতা মোঃ আবু সাঈদ, সাং ডোমনপুকুর ঠিকাদার পাড়া, ইউনিয়ন মাঝিরা,সর্ব থানা শাজাহানপুর ,জেলা বগুড়াগন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, ইং ১১/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বাদী তার পিতা মাতাকে টাকা দেওয়ার জন্য সঙ্গে করে ২৮ হাজার ৫০০ টাকা নিয়ে বাদী তার নিজ নামীয় সুযুকী জিক্সার মোটরসাইকেল নিয়ে শাজাহানপুর থানাধীন শাবরুল গ্রামস্থ বাদীর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তার ভাড়া বাড়ি হইতে বের হয়ে যান। একই তারিখ সকাল অনুমান ১০ টা ২০ ঘটিকার সময় বাদী তার মোটরসাইকেল যোগে শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের রানিরহাট বাজারস্হ নাইস টেইলার্স নামীয় দোকানের সামনে পৌছামাত্রই উপরোক্ত বিবাদীগণ তিনটি মোটরসাইকেল যোগে বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া হাতে চাকু নিয়া বাদীর মোটরসাইকেলের পথ রোধ করে । বাদী মোটরসাইকেল হইতে নামা মাত্রই উপরোক্ত সকল বিবাদীগণ বাঁদিকে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখাইয়া বাদীর মোটরসাইকেল সহ বাদীকে অপহরণপূর্বক শাজাহানপুর থানাধীন নন্দকুল গ্রামস্থ অজ্ঞাতনামা একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বাদীর শরীরের বিভিন্ন স্থানে এলো পাথরে মারপিট করিয়া জখম করেন। বিবাদীরা বাদীর নিকট থাকা ২৮৫০০ টাকা এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন কাড়িয়া নেয়। বিবাদীরা বাদীর পরিবারের লোকের নিকট থেকে মুক্তিপণ বাবদ বিকাশে এক লক্ষ টাকা দাবি করে।
বাদীর পরিবারের লোকজন বিকাশে প্রাথমিক অবস্থায় ১৩ হাজার টাকা দেয়।
বিবাদীরা বাদীর পার্সোনাল বিকাশ একাউন্টে নগদ একাউন্ট থেকে ১৬ হাজার টাকা বের করে নেয় এবং বাদীর মোটরসাইকেল অজ্ঞাতনামা একজন ব্যক্তির কাছে বন্ধক রেখে ১ লক্ষ টাকা নেয়। বিবাদীরা বাদীর নিকট কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। অতঃপর বিবাদীরা বাদীকে উক্ত স্থানে ফেলে রেখে চলে যায়। বাদী শারীরিক চিকিৎসা শেষ বিষয়টি নিয়ে থানায় এজাহার দায়ের করেন এবং মামলা রুজু হয় ।
মামলাটি তদন্তকালে মামলার তদন্তাকারী অফিসার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ০১। মোঃ কামরান মন্ডল শামীম(৩৮) পিতা-মৃত কোরবান আলী মন্ডল, সাং-ফুলতলা, উভয় থানা-শাজাহানপুর জেলা বগুড়া, ০২। রাকিব মন্ডল(৩২) পিতা- মোঃ শহিদুল মন্ডল, সাং- শহরদিঘী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াদ্বয়কে ১৩/০৬/২০২৫ তারিখে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করেন।
এবং মামলার ঘটনার সহিত জড়িত মামলার এজাহান নামীয় ৩ নং আসামী সাকিব (২২) পিতা-আবু সাঈদ, সাং- ডোমনপুকুর নতুন পাড়া উভয় থানা-শাজাহানপুর, জেলা বগুড়া কে ইং ১৭/০৬/২০২৫ তারিখে গ্রেফতারপূর্বক ইং ১৮/০৬/২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
মামলাটি তদন্তাধীন রয়েছে, মামলার এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তার সহ খোঁয়া যাওয়া নগদ টাকা এবং মালামাল উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উপরোক্ত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিম্নলিখিত মামলা সহ বিগত বিচারাধীন রয়েছে
তদন্তে প্রাপ্ত আসামী মোঃ কামরান মন্ডল শামীম এর বিরুদ্ধে নিম্নবর্নিত মামলাগুলি পাওয়া যায়।
১। বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-১৬, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২৯৭, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ০০.০৫ ঘটিকা। ধারা- 143/341/326/307/302/114/34 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ।
এজাহার নামীয় ০৩ নং আসামী সাকিব এর বিরুদ্ধে নিম্নবর্নিত মামলাগুলি পাওয়া যায়। ১। (95QEF) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৭, তারিখ- ০৩ এপ্রিল, ২০২৩; জি আর নং-১৩০, তারিখ- ০৩ এপ্রিল, ২০২৩; সময়- ০৮.৩৫ ঘটিকা। ধারা- 19(f) The Arms Act, 1878;
২। (93LBC) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-২১, তারিখ- ১৫ জুন, ২০২৩; জি আর নং-২৪১, তারিখ- ১৫ জুন, ২০২৩; সময়- ২১.৩০ ঘটিকা ধারা- 143/323/307/379/506 The Penal Code, 1860;
৩। (5698Y) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ১৫ জানুয়ারি, ২০২৫; জি আর নং-১৮, তারিখ- ১৫ জানুয়ারি, ২০২৫; সময়- ২০:২০ ঘটিকা। ধারা- 143/447/323/324/326/307/385/506 The Penal Code, 1860;
৪। (9B53D) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-২৫, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৩৬৬, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৩; সময়- ১২.৩৫ ঘটিকা। ধারা- 143/448/323/325/307/379/506 The Penal Code, 1860; , এজাহারে অভিযুক্ত – সম্পূরক চার্জশীট:-৩৮৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সম্পূরক চার্জশীট:-৩৮৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে চার্জশীট :-৩৮৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।