সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু।

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার, নাজিমখান ইউনিয়নের, সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে, ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে, মুন্না (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নার পুরো নাম মো. মুন্না হোসেন। তিনি রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাংলাবাজার ঠাকুর দান এলাকার বাসিন্দা। মো. মাহফুজার রহমান এর ছেলে। মুন্না পেশাগতভাবে খালেদ গুল কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে নাজিমখানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন। দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায়। তবে ট্রলির মালিক জাহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যদি নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়, তাহলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park