সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সদস্যগণের আয়োজনে লিগ্যাল এইড অফিসারের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

জেলা লিগ্যাল এইড কমিটির পর্যবেক্ষক সদস্যগণের আয়োজনে লিগ্যাল এইড অফিসারের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আজ
বৃহস্পতিবার বেলা ৩টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে জেলা লিগ্যাল এইড অফিসের কনফারেন্স রুমে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট মুহাম্মদ মনিরুদ্দীনের সঞ্চালনায় এ বিদায়ী সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য পর্যবেক্ষক অ্যাডভোকেট মোঃ মোস্তফা আসাদুজ্জামান দিলু, মোহাম্মদ সাকিবুর রহমান, মোঃ আব্দুল হাই সিদ্দিক, মোঃ আব্দুল মান্নান, শেখ মাহবুবুর রহমান।
বিচার বিভাগের একটি অংশে ব্যাপক দুর্নীতি যা জেলা ও দায়রা জজ মুক্ত করার চেষ্টা করছেন, তবে সহায়তা পাচ্ছেন না বলে বিলম্ব হচ্ছে, আশাকরি দুর্নীতি প্রতিরোধ করে সাতক্ষীরার বিচার বিভাগকে দুর্নীতি মুক্ত করে জনসেবা নিশ্চিত করতে পারবেন, বলছিলেন সদ্য পদোন্নতি যুগ্ম জেলা ও দায়রা জজ পদে প্রাপ্ত ও বিদায়ী জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী। তিনি আরো বলেন, লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে এসে সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। ইতিপূর্বের সদর কোর্টে বিচারিক কার্যক্রম থেকে লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজ করতে একটু মানসিক চাপ কাটিয়ে উঠতে পারাটা সফলতার। গত দুই বছর লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব পালনে ভুক্তভোগী মানুষের কথা সরাসরি শুনতে পেরে ন্যায় নীতির সাথে তাদেরকে আইনগত পরামর্শ ও ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। জেলা কমিটির পর্যবেক্ষণ সদস্যগণ মাধ্যমে সাতক্ষীরা জেলাবাসীর সকল স্তরের মানুষ কাছে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচার, প্রান্তিক জনগোষ্ঠীর কাছ পর্যন্ত পৌঁছানো, ইউনিয়ন কমিটিকে সক্রিয় করতে চেষ্টা করছে। তিনি আরো বলেন বিচার কাজে একপক্ষ জয়ী হয় আর লিগ্যাল এইড অফিসে আপস মিমাংসায় উভয় পক্ষের জয় হয়। জেলাবাসীর সবাই যেনো এই জয় উপভোগ করতে পারেন তার জন্য লিগ্যাল এইড অফিসে বারে বারে আসেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য পর্যবেক্ষক সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park