সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজশাহীর মোহনপুরে উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে অতিরিক্ত কৃষিবিদ এম. এ. মান্নানকে বিদায় সংবর্ধনা।

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক অতিরিক্ত কৃষি অফিসার (কৃষিবিদ) এম. এ. মান্নানকে মোহনপুর উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ১৯শে জুন বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অফিসার্স ক্লাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আয়শা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান, কৃষি অফিসার কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড: সাগর,যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুল নবী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী,উপজেলার অন্যান্য অফিসারসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসের অফিস স্টাফসহ প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ এম. এ. মান্নান, একজন কর্মতৎপর মানুষ। আধৃনিক ও লাভজনক কৃষির জন্য তার চেষ্টা নিরন্তর। তিনি দীর্ঘদিন চেষ্টা করে ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী কৃষকদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসেন। সে প্রেক্ষিতে মোহনপুর উপজেলায় বসেছে ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তাদের মিলন মেলা।
তার হাত ধরে এই কৃষি আরো এগিয়ে যাবে।
উপজেলা সাবেক অতিরিক্ত কৃষিবিদ এম. এ. মান্নান বলেন, জানি না নিজের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। তবে কৃষক ও উদ্যোক্তাদের কল্যাণের জন্য সব সময় চেষ্টা করেছি। উদ্যোক্তারা যে ভালোবাসা দেখিয়েছেন তা আগামীর পথ চলায় পাথেয় হয়ে থাকবে। তিনি আরো বলেন গত ১৮ মে, মোহনপুর উপজেলা থেকে রিলিজ নিয়ে এবং পদোন্নতি পেয়ে পবা উপজেলাতে উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেছি।তবে
মোহনপুর উপজেলার সকল কৃষক-কৃষাণী, সকল গণমাধ্যমকর্মী ও অফিসারবৃন্দ সহ সকলের ভালোবাসায় আমি সিক্ত। উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ। এতো চমৎকার আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করার জন্য অফিসার্স ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park