মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মনিরা বেগম ওরফে ছকিনা (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. মিঠু শেখের বিরুদ্ধে।

শুক্রবার সকাল ৭ টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মিঠু মিয়া নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরা বেগম বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মমিন শেখের মেয়ে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, ২০০১ বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সাথে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে অশান্তি সৃষ্টি হয়ে। মিঠু মিয়া পরকীয়াতে আসক্ত হয় বলে অভিযোগ করেন মনিরার স্বজনেরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুক্রবার সকাল ৬টার তার মরদেহ দেখতে পায় মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা।
মনিরা বেগমের পাঁচ বছর বয়সী মেয়ে মীম বলেন, আমার আব্বু আর আম্মু ঘুমাতে যায়। অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙ্গে যায়। এক পর্যায় আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।

রাজবাড়ীর সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, সকালে বালিয়াকান্দি থানা পুলিশ মনিরার মরদেহ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত অথবা ইন্ধন দিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park