সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পীরগঞ্জে সম্পত্তি আত্নসাৎ এর জন্য, সৎ মাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে গরু চুরির মামলা করানোর অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সৎ মা কে দিয়ে গরু চুরির মিথ্যা মামলা করিয়ে ছোট ভাইর সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা ও তাকে বাড়ি ছাড়া করার অভিযোগে উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। সোমবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে সংবাদ সম্মেলন করে এমনটাই অভিযোগ করেছেন ভূক্তভোগী ছোট ভাই আমির হোসেন সোহাগ। তিনি পৌর শহরের জগথা মহল্লার প্রয়াত সাবেক মেয়র কশিরুল আলমের ছোট ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হোসেন সোহাগ জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর তার মা মৃত্যুবরণ করেন। এর আড়াই বছর বছর পর তার পিতা শিউলী আক্তার নামে এক মহিলাকে বিবাহ করেন। এর প্রায় এক বছর পর গত ১৩ মার্চ মৃতুবরন করেন তার পিতা কশিরুল আলম। পিতার রেখে যাওয়া ১৪ বিঘা ভূট্টা সহ জায়গা জমি, গরু- ছাগল, কবুতোর আত্মসাৎ করার জন্য তার আপন বড় ভাই মাসুম আলম নবাব ও ভাবি রুমা বেগম ষড়যন্ত্র করে সৎ মা শিউলী আক্তারকে দিয়ে সোহাগ ও তার স্ত্রীর বিরুদ্ধে গত ১৯ মে পীরগঞ্জ থানায় মারপিট ও গরু চুরির মিথ্যা অভিযোগ এনে মামলা করিয়েছেন। সেই সাথে বাড়ি ছাড়া করা সহ বিভিন্ন ভাবে হয়রানি করাচ্ছেন এবং হুমকি-ধামকি দিচ্ছেন।
সোহাগ আরো জানান, তাদের বিরুদ্ধে যে ৬টি গরু চুরি করা অভিযোগ আনা হয়েছে, সেই গরুগুলি এখনো তার বড় ভাইয়ে বাড়িতেই আছে।
অভিযোগ বিষয়ে বড় ভাই মাসুম আলম নবাব জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তার ছোট ভাই সোহাগই তাদের সৎ মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে মারপিট করে তার গুরু নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এখানে তার বা তার স্ত্রীর কোন ভুমিকা ছিল না এবং তারা সোহাগকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন না এবং তার বাড়িতে চুরি যাওয়া কোন গরু নাই।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের নিজেদের মধ্যে গন্ডোগোল। এ নিয়ে থানায় একটা মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park