সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসার সহকারী সুপারের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ।

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উঠেছে এক মাদরাসার সহকারী সুপারের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতির কাছে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত শিক্ষক মো. বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসার সহকারী সুপার। তিনি পার্শ্ববর্তী সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে। বিল্লাল হোসেন পারিবারিক জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
মেয়েটির পিতা অভিযোগপত্রে উল্লেখ করেন, কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসার সহকারী সুপার মো. বিল্লাল হোসেন গত এক বছর ধরে আমার মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। এই সম্পর্ক বর্তমানে আপত্তিকর ও চরম পর্যায়ে পৌঁছেছে, যা আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে মারাত্মক জটিলতা সৃষ্টি করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার মেয়েকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে এবং আমি তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। একই সাথে আমি সামাজিকভাবে অবহেলিত ও হেয় প্রতিপন্ন হচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী সুপার মো. বিল্লাল হোসেনের ব্যবহৃত মোবাইলফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. রেজাউল ইসলাম বলেন, বর্তমানে মাদরাসা বন্ধ রয়েছে। এ বিষয়ে আমি কিছু জানিনা বলে তিনি ফোনটি কেটে দেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম বলেন, সহকারী সুপারের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীর পিতার একটি লিখিত অভিযোগ পেয়েছি। আগামী ২৬ জুন মাদরাসা চালু হবে। এরপর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি তবে এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park