মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পার্বতীপুরে কাব কার্নিভাল প্রোগ্রাম ২০২৫

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ ও সারাদেশে একযোগে ৫২৭টি উপজেলায় কাব কার্নিভালের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। জানা গেছে, বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলা কাব কার্নিভাল কেলোকা আবাসিক এলাকা মাঠে আজ ২৩ জুন সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্যে দিয় দিন ব্যাপী কার্যক্রম শুরু হয়। উক্ত কর্মসূচিতে ছিল, উপস্থিতি, রেজিস্ট্রেশন ও উপকরণ বিতরণ, মহাবৃত্ত আকারে দাঁড়িয়ে কার্যক্রমের ব্রিফিং, উদ্ভোধনী অনুষ্ঠান (গ্রান্ড ইয়েল ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে।) কার্নিভাল:স্টেশন ৪/৬ টি তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়া বিরতি (প্রার্থনা ও খাবার), তাঁবু জলসা/সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪ টায় মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্কাউট লিডার স্কাউটার মোঃ রেজাউল করিম, উডব্যাজার ও নুরুল ইসলাম জেলা কাব স্কাউট লিডার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, রেলওয়ে প্রধান নির্বাহী/কেলোকা, পার্বতীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশীষ কুমার মন্ডল, কর্মব্যবস্থাপক/আর, এ কে এম ফয়সাল, সহকারী কর্মব্যবস্থাপক/আর, এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আখতারুজ্জামান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলা, আরাফাত জামিল,যুগ্ন সম্পাদক, বাংলাদেশ স্কাউটস,পার্বতীপুর রেলওয়ে জেলা, স্কাউটার রেজাউল করিম, স্কাউটার, আব্দুল মালেক, স্কাউটার মোঃ নুরুল ইসলাম প্রমূখ। এতে যে সকল স্কুল আংশ নেয়, এরা হলেন, লোকা প্রি-পারেটরী স্কুল কাব দল পার্বতীপুর, কলকাকলী রেলওয়ে মুক্ত গার্ল-ইন-কাব পার্বতীপুর, হলদীবাড়ী রেলওয়ে কলোনী মুক্ত স্কাউট, পার্বতীপুর। শতকলি রেলওয়ে মুক্ত স্কাউট, পার্বতীশপুর। ক্যান্ট: পাবলিকা স্কুল এন্ড কলেজ স্কাউট, পার্বতীপুর। এ্যাফেক রেসিডিনসিয়াল মডেল স্কুল স্কাউট, হুগলিপাড়া, পার্বতীপুর। এবিসি রেলওয়ে মুক্ত স্কাউট হুগলিপাড়া, পার্বতীপুর, দিনাজপুর, কর্নিয়া রেসিডিনসিয়াল মডেল স্কুল স্কাউট হাবড়া, পার্বতীপুর, যশাই প্রি ক্যাডেট মডেল স্কুল স্কাউট পার্বতীপুর, শিশু বান্ধব বিদ্যালয় স্কাউট দাগলাগঞ্জ, পার্বতীপুর,। এতে জেলার ১৮০ জন কাব স্কাউট অংশ নেয় । এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park