বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহের ত্রিশালে ৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২ (দুই)

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির ৮৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোনাবাড়ী সামালের মোড় এলাকার নওশের আলীর ঘরের ভিতর থেকে ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ধারা ৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ মামলা রজু হয়েছে। মামলা নং ৩২।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ আরো বলেন, মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলার ঘোষণা করা হয়েছে।সচেতন এলাকাবাসী ও সাংবাদিকদের ভাইদের সহযোগিতা চেয়েছি ত্রিশালকে মাদক মুক্ত করার জন্য। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আলোচিত মাদক কারবারিদের গ্রেপ্তার করায় এরাকায় স্বস্তি ফিরে পেয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park