
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যৌনপল্লীর মধ্যে কার ব্যবসায়ী নজরুল বেপারী (৩২) নামে এক মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ জুন) সকাল ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ থানা পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘নিহত নজরুলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার (২২ জুন) দিবাগত রাতের কোন একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এই রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন তথ্য পাওয়া যাইনি মরা দেহটি ঘটনা স্থলেই রয়েছে ।