
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের দপ্তর সম্পাদক ও চোপিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোল্লা আরিফ আজাদ পলাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (মধ্যরাত) আনুমানিক ১টার দিকে উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, মোল্লা আরিফ আজাদ পলাশ শাজাহানপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এবং চোপিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি আলোচিত যুবদল নেতা ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ।