সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এনসিপি নেতাদের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির জেলা শাখা।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টায় শহরের কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ।

প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন, “কোনো সন্ত্রাসী হামলা করে এনসিপির চলমান আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের প্রস্তুতিকে রুখে দেওয়া যাবে না। আমরা কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ সব নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া এবং যুব শক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা এবং শ্রমিক উইংয়ের নেতা মমিনুর রহমান ও নুরুজ্জামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park