
পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
দিনাজপুরের পাবর্তীপুরে আজ ২৪ জুন বিকেল ৩ টায় উপজেলা মিলনায়তনে পার্টনার প্রোগ্রাম২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিযার মনিটরিং অফিসার সঞ্জয় কুমার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবর্তীপুর উপজেলার সিনিযার মৎস্য কমর্কতা আবু জাফর মোঃ সায়েম,পাবর্তীপুর উপজেলা কৃষি অফিসার আবু সুফিয়ান। আরও উপস্থিত ছিলেন, কৃষক সালেহা বেগম ও হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।