
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জুন) #বিশ্ব ব্যাংক ও #পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন।
বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯.৩০ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বগুড়া জিলা স্কুল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বগুড়া জেলা প্রসাশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), বেসরকারি উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া । পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মুহাঃ আহসান হাবিব (উপসচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকারক একটি পণ্য। যা আমাদের পরিবেশকে মারাত্মক ভাবে দুষণ করছে। আগামীতে সুন্দর বাংলাদেশে গড়ার জন্য তিনি প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করেন ও প্লাস্টিক দূষণ বন্ধে সকলকে ভুমিকা রাখার আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া।
কর্মসুচীর দ্বিতীয় পর্বে গাক SMART প্রকল্পের আয়োজনে রেলওয়ে মার্কেট মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে গাক টাওয়ার বনানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। রেলওয়ে মার্কেট মডেল পরিবেশ ক্লাব এবং বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের সহিত জড়িত SMART প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাক টাওয়ার এ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তীতে গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে এবং গাক’র সহকারী পরিচালক মোঃ জিয়াউদ্দিন সরদারের সঞ্চালনায় বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ,কে, এম মাহফুজুর রহমান, উপ-মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, বগুড়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশ্বে প্রতিনিয়ত পরিবেশ দূষণ বাড়ছে। এই ক্রমবর্ধমান দূষণের কারণে প্রকৃতির অবস্থা দিনের পর দিন শোচনীয় হয়ে উঠছে। আর সেই প্রকৃতিকে বাঁচানোর লক্ষ্যে সকলকে নিজ নিজ জায়গা হতে সচেতন হবার তিনি উদাত্ত আহবান জানান। বিশেষ করে একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য বর্জন এবং সকল প্রকার প্লাস্টিক পণ্য ব্যবহারে সকলকে নিরুৎসাহিত করেন এবং বেশি বেশি গাছ লাগানোর জন্য অনুরোধ করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শফিউল আল আজিজ, চিফ ইন্সট্রাকটর, মেকানিক্যাল বিভাগ, বগুড়া পরিটেকনিক ইন্সটিটিউট, বগুড়া। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাক মাইক্রোফাইন্যান্স এর পরিচালক মো. মুখলেছুর রহমান, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (এসএমএপি মো: আবু রায়হান মিয়া, পরিচালক (আইসিটি এন্ড আরএম), জনাব মো: রায়হানুস সাআদাত, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব), মো. রাফিউল ইসলাম, যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) মো. খোরশেদ আলম ও গাক’র উর্দ্ধতন কর্মকর্তাসহ SMART প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।