সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নবাবগঞ্জ থানা এলাকায় চোর সন্দেহে মায়ের সামনে ছেলেকে মারধরের ঘটনায় ০২ জন আসামী গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

রানা মাহমুদঃ

গত ২৩/০৬/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ মিরাজ (২০), পিতা-মীর আলী, সাং-পুরাতন তুইতাল, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা কতিপয় ব্যক্তি আটক করে চুরির অভিযোগে বেদম মারধর করে ও সেই দৃশ্য ভিডিও ধারণ করে। এমনকি ভিকটিমের মা ভিকটিমকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা মায়ের সামনেই তাকে নির্যাতন করে। পরবর্তীতে এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হলে নবাবগঞ্জ থানা পুলিশের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানার সাথে সাথেই ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আনিসুজ্জামান পিপিএম মহোদয় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তরিকুল ইসলামের তদারকিতে সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল মো: আশরাফুল আলম, পিপিএম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা মো: মমিনুল ইসলাম এর নেতৃত্বে ভিকটিমকে উদ্ধার পূর্বক চিকিৎসা ও আইনগত সহায়তা দেয়া হয়। এ বিষয়ে ভিক্টিম মো: মিরাজ বাদী হয়ে ৬ জন এজাহারনামীয় আসামি ও অজ্ঞাত ১০/১২ জন আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২৮, তারিখ-২৫/০৬/২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/ ৩২৫/৩০৭/৩৩০/৫১১ পেনাল কোর্ট ১৮৬০।

মামলা রুজুর সাথে সাথেই নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে অন্যতম প্রধান আসামী ফেরদৌস ফকির(৫৫),পিতা- মৃত গেন্দু ফকির ও মুন্না ফকির (৩৫), পিতা মাজেদ ফকির, উভয় সাং-বিলপল্লি, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park