
বগুড়া জেলার প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি উপজেলার বেতগাড়ী এলাকায় অবস্থিত রেনেটা লিমিটেডে মার্কেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) গভীর রাতে এই ঘটনাটি ঘটে। আনোয়ার হোসেনের মরদেহ বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।