
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার:
বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার বেজোড়া স্টিল ব্রিজের পূর্ব পাশে সাইদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শাহজাহানপুর উপজেলার চক লোকমান গ্রামের মৃত সরোয়ার ইসলামের পুত্র শফিকুল ইসলাম (৪১) এবং বেজোড়া উত্তরপাড়ার মৃত আবুল হোসেনের পুত্র জুয়েল (৩৫)।
জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।