সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে অনুমোদনহীন সাদিয়া কসমেটিক কারখানা সিলগালা সহ মেয়াদ উত্তির্ন কসমেটিক বিক্রির অপরাধে ব্যাবসায়ীদের জরিমানা।

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

রানা মাহমুদঃ

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় র‍্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ ৮১ হাজার টাকা জরিমানা, কসমেটিক্স মালামাল জব্দ এবং সাদিয়া কসমেটিক্স সিলগালা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‍্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‍্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৬/২০২২ খ্রিঃ তারিখ সকার ১০:০০ ঘটিকা হতে ১৩:০০ ঘটিকা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও র‍্যাব-১০ এর সমন্বয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বিভিন্ন মালামাল বিক্রয়ের অপরাধে ১। মো: শাহ্আলম হাওলাদারকে দোষী সাব্যস্ত করে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করে, ২। মোঃ মনির হোসেন সুপার প্যাক তার কারখানা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা’কে নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা করা হয়, ৩। মো: মোল্লা পশ্চিমদি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা, ঢাকা মেট্রো ল -৪৩-৯১৮২ কে নগদ ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয় ও ৪। সাদিয়া কসমেটিক্স বিডি এর মালিক মো: খোরশেদ আলম (অভয়) তার দোকানে অনুমোদন ব্যতীত, মেয়াদ উর্ত্তীন কসমেটিক্স মালামাল রাখায় দোকানটি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালা করা হয় এবং Whitening Cream ০১ পিচ, ব্লাক মাস্ক ০১ কার্টুন, পিল অব মাক্স ০১ কার্টুন, গোলাপজল ৬০ পিচ, লরিয়াল হেয়ার স্পা ০১ বস্তা ও গোলাপজল লেবেল ৩০০ পিচ জব্দ করা হয়,

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা বিএসটিআই এর অনুমোদন ব্যতীত ও মেয়াদ উর্ত্তীণ মালামাল বিক্রয় করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park