সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতা কর্মীর উপস্থিতিতে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক, সন্ত্রাস ও
চাদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশ করেছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে ওই ওই
মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। শহরের থানা রোডস্থ্য ধান
হাটায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক
দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে সোচ্চার
রয়েছে। তারা সন্ত্রাস, চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এসব দোসরদের
বিরুদ্ধে বিএনপির সকল পর্ষায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ফিরোজ
আরো বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে
আছে। তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলামসহ
অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ওইসব
ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে। সেই সাথেই তিনি কালীগঞ্জকে
মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
বিএনপির কারীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির
সাবেক যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চাালনায় প্রতিবাদ
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন আহববায়ক শহিদুল ইসলাম সাইদুল,
বিএনপি নেতা মিজানুর রহমান, জবেদ আলী, অহেদ লস্কার ও মোহাম্মদ আলী
জিন্নাহসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park