
রানা মাহমুদঃ
বিএমপি গোয়েন্দা শাখার এসআই/ রাকিব হোসাইন সঙ্গীয় এসআই/ মেহেদী হাসান, এএসআই/ মহসিন সবুজ, এএসআই/ কবির হোসেন, কং/ ৫৩৮ মো: সাইফুল ইসলাম ,কং/ ৬০৬ আকিদুর রহমান, কং/৮৬৩ মোঃ সোহেল রানা, কং/ ১১২০ মোজাম্মেল হক গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০১-৭-২০২৫ খ্রিঃ, রাত অনুমান ১২.৩০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ২২ নং ওয়ার্ডস্থ শামীম আহমেদ সারণি লেনের জনৈক শামীম আহমেদ এর শামীম টাওয়ার নামক পাঁচতলা বিল্ডিং এর ছাদের পশ্চিম পাশের রুমের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে, অভিযুক্ত ১। মোঃ বাদল হাওলাদার (৩১) পিতা মোঃ বাবুল হাওলাদার, মাতা মৃত নাজমা বেগম সাং কর্ণকাঠি ৭ নং ওয়ার্ড চর কাউয়া ইউপি থানা বন্দর, জেলা বরিশাল এর নিকট হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করে।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।