
রানা মাহমুদঃ
বরিশাল মেট্রোপলিটন এর কোতোয়ালি মডেল থানার এস আই/গোলাম মোঃ নাসিম হোসেন সঙ্গীয় এএসআই/আবদুল কাইয়ুম, এএসআই/আমিনুল, এএসআই/বোরহান উদ্দিন, এএসআই/মাহবুব গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০-৬-২৫ খ্রিঃ রাত ১১:০০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বিসিসি ০৯নং ওয়ার্ডস্থ ভুমি অফিসের বিপরীত পার্শ্বে স্বাগতম হোটেল আবাসিক এর অফিস কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১) মোঃ সাগর মোল্লা @ শফিকুল ইসলাম (২৭) পিতা-মৃত ইয়াসিন মোল্লা সৎ পিতা-মোঃ আবুল কালাম আজাদ মাতা-মোসাঃ শাহানুর বেগম সাং-ভংগা, ০৭ নং ওয়ার্ড, কাদিরাবাদ থানা-কাজিরহাট জেলা-বরিশালের হেফাজত হতে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।