সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ার গাবতলীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি মধ্যপাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী সেফালী বেগম (৫০) ও নয়ন মিয়া (২৯) গ্রেফতার হয়েছেন।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ২:৩০ থেকে ৩:৪৫ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকস দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির।
গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সেকেন্ড অফিসার আসিফ ইকবাল, এসআই পলাশ ও এএসআই আনোয়ারসহ একটি দল অংশ নেয়।অভিযানে আটককৃতদের কাছ থেকে ৫৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮,১৫০ টাকা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযান শেষে ক্যাপ্টেন আরাফাত বলেন, “মাদক সেবনকারী ও বিক্রেতাদের প্রতি আমাদের কড়া বার্তা—দ্রুত এই অবৈধ পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান চলমান থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।স্থানীয়দের ধারণা, ধারাবাহিক এই অভিযানে গাবতলীতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park