বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ মাদক ব্যবসায়ী মকবুল গ্রেফতার ।

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি 

রাজশাহীর বাগমারা উপজেলা মচমইল বাজারে তুহিন হোমিও ফার্মেসিতে হোমিওপ্যাথি ওষুধ বিক্রিয়ের আড়ালে শতকরা ৯০% অ্যালকোহল যুক্ত বিপুল পরিমাণ অবৈধ প্রাণঘাতী মাদকদ্রব্য সহ- মকবুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ৩০০ বোতল অ্যালকোহল (স্পিরিট) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১জুলাই-২৫) দিবাগত রাত দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর উৎপল কুমার সঙ্গী ফোর্স নিয়ে মচমইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন (৪৭) সে বাগমারা থানার মচমইল গ্রামের মৃত খোদা বক্স আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে মচমইল বাজারে তার তুহিন হোমিও ফার্মেসি হলে হোমিওপ্যাথি ওষুধ বিক্রয়ের আড়ালে অধিক লাভের আশায় বিপুল পরিমাণ অ্যালকোহল (স্পিরিট) বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিক্রয় করছে এসময় মকবুর হোসনের কাছে ৩০০ বোতল অ্যালকোহল (স্পিরিট)-সহ তাকে গ্রেফতার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।  

এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে। গ্রেফতার মকবুল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অধিক লাভবানের আশায় বাগমারা উপজেলায় বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মকবুল হোসেনের বিরুদ্ধে বাগামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park