সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শাজাহানপুর, বগুড়া

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধ
ওহাব সরকার :

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বৃক্ষরোপণ কর্মসূচি আমরুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক চারা রোপণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০ জুন) ইউনিয়ন বিএনপির আয়োজনে সারাদিন ব্যাপী সরকারি কমর উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ ডেমাজানি শ.ম.র উচ্চ বিদ্যালয় আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ:
এনামুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি ও সভাপতি, শাজাহানপুর উপজেলা বিএনপি
আজিজুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক
আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি
হারেজ উদ্দিন হারেজ, সাংগঠনিক সম্পাদক
মোজাফফর রহমান, সহ-সভাপতি
আব্দুল হাই রনি, যুগ্ম সাধারণ সম্পাদক

এছাড়া উপস্থিত ছিলেন:
রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ, উপজেলা বিএনপি ও আহ্বায়ক, আমরুল ইউনিয়ন বিএনপি কামরুজ্জামান রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপুল রানা মোল্লা, সাধারণ সম্পাদক, উপজেলা জাসাস ও আমরুল ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে সংশ্লিষ্ট স্কুল ও কলেজের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জনাব এনামুল হক শাহীন জানান,
“দলের শীর্ষ নেতৃত্বের মানবিক ও পরিবেশবান্ধব চিন্তা-চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park