সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপি’র সাবেক এমপি’র গাড়িবহরে হামলা মামলায় স্কুলের প্রধান শিক্ষক মোনায়েম গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা-ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আব্দুল্লাহ আল মোনায়েম। আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। একপর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায়।

হামলার সময় একাধিক হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো রামদা দিয়ে একটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এছাড়া বিএনপির নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “আব্দুল্লাহ আল মোনায়েমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park