সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়া শাজাহানপুরে মাড়িয়া উত্তরপাড়া গ্রামে রাস্তা খনন করে ফেলে রাখা — চরম দুর্ভোগে এলাকাবাসী

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়া জেলার শাজাহানপুর থানার অন্তর্গত আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া গ্রামের একমাত্র মূল সড়কটি প্রায় দুই মাস ধরে খনন করে ফেলে রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কাজের অগ্রগতি নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের অন্তত পাঁচ শতাধিক স্থায়ী বাসিন্দা।

জানা গেছে, সড়কটি প্রায় তিন ফুট গভীর করে খনন করে রাখা হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে সেখানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গ্রামবাসীরা জানান, “এই রাস্তাটি ছাড়া আমাদের গ্রামে যাতায়াতের আর কোনো বিকল্প পথ নেই। স্কুল, বাজার, চিকিৎসালয়—সব জায়গায় যাওয়া-আসার জন্য সবাইকে এই একটাই রাস্তা ব্যবহার করতে হয়।” এখন সেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এমনকি রোগী পরিবহনেও চরম সমস্যা দেখা দিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খনন কাজ শুরু করলেও এরপর আর কোনো কার্যক্রম দেখা যায়নি। কোনো ধরনের নোটিশ কিংবা সময়সীমাও জনগণকে জানানো হয়নি।

উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

আমরা শাজাহানপুর উপজেলার সম্মানিত ইউএনও সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে এমন অবহেলার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, যা এখনই সমাধান না হলে আরো বড় সমস্যার সৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park