মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম এর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুর ১টায় আড়িয়া বাজারে মহাসড়কের পাশে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,দুবলাগাড়ী কলেজের প্রভাষক আব্দুর রহিম,সহকারী শিক্ষক মারুফ হোসেন, ইব্রাহীম, ফাতেমা খাতুন, জুলফিকার রায়হান,লিলি খাতুন,ডেমাজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কুমার,সুলতানগঞ্জ উচ্চ বিদ্যারয়ের সহকারী শিক্ষক আজিজুল হক,স্থানীয় অভিভাবক আব্দুল মান্নান,শাহীন আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় প্রভাষক আব্দুর রহিম বলেন, “একজন নিরপরাধ, নিষ্ঠাবান প্রধান শিক্ষককে ষড়যন্ত্র মাধ্যমে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। যার পুরো জীবন শিক্ষা ও উন্নয়নের জন্য নিবেদিত,সেই মানুষটির বিরুদ্ধে এমন মিথ্যা মামলা শুধু দুঃখজনকই নয়, ন্যায়ের বিরুদ্ধে সরাসরি আঘাত।”
অন্য বক্তারা বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে এক সহকারী শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েমের সাথে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করা হচ্ছে। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এসময় উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান শিক্ষক মোনায়েম এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park