বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

৬ জুলাই রবিবার বিকেলে পান্থপথ, সেল সেন্টার অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না।

উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ড. আজিজুল্লাহ এম নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ড. মোঃ আবু তারিক, কর্নেল (অবঃ) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, লেঃ কর্নেল (অবঃ) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, ড. শফিকুল ইসলাম কানু, ড. প্রকৌশলী লুৎফর রহমান, পারভীন নাসের খান ভাসানী, সাবেক বানিজ্য উপদেষ্টা শওকত আলী খান, আবুল কালাম আজাদ, নজরুল গবেষক কবি এইচ এম সিরাজ, এড. আবুল বাসার, কবি কাজী আলম, নাহিদ গ্রুপ দ্বারা নির্যাতিত হাসিবুল হাসান রাজিব প্রমুখ।

বক্তাগণ বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গনঅভ্যুত্থানের বীর শহীদ এবং দেশপ্রেমিক যোদ্ধাদের রক্তের সাথে বেইমানী করে ষড়যন্ত্রের মাধ্যমে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর চেষ্টা বাংলাদেশের ৮৭% নির্যাতিত, নিপীড়িত, মজলুম জনগণ প্রতিহত করবে।

দেশের এই ক্রান্তিলগ্নে দেশ বাঁচাতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মাত্র ১৩% সুযোগ সন্ধানী, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী, মাফিয়া-সিন্ডিকেট, রাজনৈতিক দুর্বৃত্ত, ব‍্যবসায়িক দুর্বৃত্ত, আমলা দুর্বৃত্ত, অন্ধ দলদাসমুক্ত জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দল সমূহের পাশাপাশি বাংলাদেশের সকল শ্রেণী পেশার দেশপ্রেমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনাসহ চিরদিনের জন্য স্বৈরশাসকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির মুক্তির সনদ ১১ দফা দাবির সমাধান প্রস্তাব বিষয়ে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে জরুরি আলোচনার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি পুনরায় অনুরোধ জানান।

১. দুর্নীতিবাজদের কঠোর শাস্তির বিধান কার্যকর করা।
২. সরকার পদ্ধতি ও রাজনৈতিক দলের সংস্কার কার্যকর করা।
৩. আইন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কার্যকর করা।
৪. শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠন কার্যকর করা।
৫. সংবিধান সংশোধন ও সংস্কার কার্যকর করা।
৬. বৈষম্য বিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ।
৭. সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন ও প্রবীণ কল্যাণ মন্ত্রণালয় গঠন কার্যকর করা।
৮. ভোটার ক্লাবের মাধ্যমে সম্পূর্ণ প্রশাসনমুক্ত স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ পদ্ধতিসহ স্বাধীন নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন কার্যকর করা।
৯. স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন সংস্কার ও পূর্নগঠন
১০. রাষ্ট্রীয় ব‍্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ দুর্নীতিমুক্ত করাসহ ব‍্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে বিশ্বমানের গঠন ও সংস্কার কার্যকর করা।
১১. গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে মাফিক-সিন্ডিকেটমুক্ত গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park