সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দুপচাঁচিয়ায় নৃশংস ডাকাতি: ছুরিকাঘাতে প্রাণ গেল দুইজনের

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

রিপোর্টার: ওহাব সরকার
বগুড়া জেলা প্রতিনিধি :

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষীমন্ডপ গ্রামে গভীর রাতে সংঘটিত এক নির্মম ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রবীণ আলহাজ্ব মোঃ আফতাব (বয়স প্রায় ৭০) এবং তাঁর বড় ছেলের স্ত্রী। স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত হঠাৎ করে আলহাজ্ব আফতাবের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করতে থাকে। এ সময় পরিবারের পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ছুরি দিয়ে আঘাত করে আলহাজ্ব আফতাব ও তাঁর পুত্রবধূকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, “নিজ ঘরেও আজ নিরাপদ নই আমরা।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park