সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা নাগরিক নিহত ও বিস্ফোরণে শিশু আহত

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে প্রতিষ্ঠানের শিফট ম্যানেজার ও চীনের নাগরিক মি.ওয়াং জিয়াং গো (৫৬) এর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, ৮ জুলাই সন্ধে ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ওই ব্যক্তিকে আমরা উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনার কারণে কয়লাখনিতে কর্মরত সব চীনা নাগরিকসহ কর্তব্যরত সকল শ্রমিকগণ শোকাহত হয়ে পড়েছে। ফলে বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের কাজ। উল্লখ্য একইদিনে কয়লাখনির পরিত্যক্ত ডিনামাইট বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। এটি দুপুর ১২ টায় বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামে ঘটেছে। আহত শিশুর নাম ইলিয়াস আলী (১০)। সে চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। চৌহাটি গ্রামের ওই শিশুটি কয়লাখনির ভেতর অবস্থিত পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ কয়লা বিস্ফোরণের ডিনামাইটটি বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের আঙ্গুল উড়ে যায়। এ ঘটনা জানতে পেরে কয়লাখনি কর্তৃপক্ষ আহত শিশুটিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির হাতের বাকী আঙ্গুলগুলোও কেটে ফেলেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে বড়পুকুরিয়া কয়লাখনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর বলেন, ঘেরা দেওয়া সংরক্ষিত এলাকার ভূ-গর্ভস্থ বর্জ্য থেকে পরিত্যক্ত ডিনামাইট নিয়ে গিয়ে মোবাইলের ব্যাটারির সঙ্গে বৈদ্যুতিক সংযোগ করতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটার কথা জানান। । শিশুটি বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park