সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পরকীয়ার জেরে স্ত্রী হত্যা: সাভারে আত্মগোপনে থাকা স্বামী ও প্রেমিকা র‍্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

পরকীয়ার টানাপোড়েন, যৌতুকের দাবি ও পারিবারিক কলহ—সবশেষে ঘটল নির্মম হত্যা। বগুড়ায় গৃহবধূ মোছাঃ ববি খাতুন (২২) হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর অবশেষে চাঞ্চল্যকর এই ঘটনার মূলহোতা স্বামী মোঃ রোহান (২৬) ও তার কথিত প্রেমিকা মোছাঃ বেলি বেগম (২৪)–কে রাজধানীর সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র‍্যাব-৪, সিপিসি-২, সাভার-এর যৌথ অভিযানে গত ৯ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ববি খাতুন বগুড়া সদর থানার উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বামী মোঃ রোহানসহ শহরের হাফিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সংসার চলাকালেই স্বামী রোহান স্থানীয় এক নারী বেলি বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

২৫ মে ২০২৫ রাত ১০টা ৩০ মিনিটের দিকে ববির কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে রোহান ও তার সহযোগীরা। টাকা দিতে অপারগতা জানালে তারা ববিকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park