মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী তুফান সরকারের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার সেউজগাড়ী এলাকায় কুখ্যাত সন্ত্রাসী তুফান সরকার-এর পরিবারের বাড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে সকাল ৫টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের গোয়ালঘর থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী তুফান সরকার বর্তমানে কারাগারে আটক থাকলেও তার পরিবারের সদস্যরা গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

অভিযানের সময় এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park