
পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুর উপজেলার পৌর সভার বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে আফিফা তাজরেমিন মৌনতা। জানা গেছে, সে উপজেলার পৌর সভার বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। সে ঐ বিদ্যালয় থেকে এবারে এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে। সে সরকারী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পার্বতীপুর স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল । সে পার্বতীপুর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মাহমুদুর রহমানের কন্যা। সে সকলের কাছে দোয়া প্রার্থী।