মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শাজাহানপুরে হত্যা মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ফোরকান হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. ইব্রাহিম সরদার (৬০) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফুর ওরফে সাজু (৬২)।
শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮টা ৩০ মিনিটে উপজেলার গোহাইল বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. ইব্রাহিম সরদার (৬০) পিতা: মৃত আহম্মেদ আলী সরদার এবং মো. আব্দুল গফুর ওরফে সাজু (৬২) পিতা: মৃত আজিমুদ্দিন, মাতা: মৃত ছাবে বেওয়া; গ্রাম: শালিখা মসজিদপাড়া, শাজাহানপুর, বগুড়া।

থানা পুলিশের তথ্য মতে, গ্রেফতারকৃত মো. আব্দুল গফুর সাজুর বিরুদ্ধে পূর্বেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য মামলা হচ্ছে: শাজাহানপুর থানার এফআইআর নং-১৮, তারিখ- ৩১ জানুয়ারি ২০১৬, জিআর নং-১৮/১৬, যার অভিযোগপত্রে ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৫৪/১১৪/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল।
এদিকে হত্যাকাণ্ড ও রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park